News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতি ঘরে সুশাসন অভিযানের দ্বিতীয় পর্যায় সফল করতে অনুষ্ঠিত সভা
Image

প্রতি ঘরে সুশাসন অভিযানের দ্বিতীয় পর্যায় সফল করতে অনুষ্ঠিত সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর : প্রতি ঘরে সুশাসন২.০ সফল করতে উদ্যোগ গ্রহন করেছে রাজ্য সরকার। আজ মঙ্গলবার  জিরানীয়া মহকুমা প্রশাসনের কনফারেন্স হলে এই বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শাস্তি রঞ্জন চাকমার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, জিরানীয়া ব্লকের বিডিও সমিত কুমার দাস, বেলবাড়ি ব্লকের বিডিও স্বদেশ দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

সভার শুরুতে অতিরিক্ত মহকুমা শাসক প্রতি ঘরে সুশাসন অভিযানের দ্বিতীয় পর্যায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে মহকুমার বেলবাড়ি, জিরানীয়া, পুরাতন আগরতলা, মান্দাই ব্লক এবং জিরানীয়া নগর পঞ্চায়েত ও রাণীরবাজার পুর পরিষদ এলাকার প্রতিটি ওয়ার্ড ও নগর পঞ্চায়েত এলাকায় এই অভিযান বা শিবির আয়োজন করা হবে। এই শিবিরগুলিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top