News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সাহায্য মন্ত্রীর
Image

আগুনে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সাহায্য মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ নভেম্বর : আজ মঙ্গলবার কৈলাসহর বাবুরবাজার টিলাগাঁও তহশীল কাছারীতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত কয়েকমাস পূর্বে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই এলাকায় আগুন লেগে যায়, যার ফলে ৩০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দোকানীদের। তাই মঙলবার  এক অনুষ্ঠানে মধ্য  দিয়ে  চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা  মন্ত্রী টিংকু রায়ের উদ্যোগে কৈলাশহর বাবুরবাজার টিলাগাঁও তহশীল কাছারিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায় কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী থেকে শুরু করে আরোও অনেকে।  মন্ত্রীর এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top