News Flash

  • Home
  • দেশ
  • ইডেনে খেলা দেখতে এসে নিখোঁজ মুর্শিদাবাদের বালক
Image

ইডেনে খেলা দেখতে এসে নিখোঁজ মুর্শিদাবাদের বালক

কলকাতা- মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): ইডেনে খেলা দেখতে এসে নিখোঁজ মুর্শিদাবাদের এক বালক। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাবা-মার। বালকটির বাবা ঘুরছেন পুলিশ আর ময়দানের বিভিন্ন ক্লাবের দুয়ারে দুয়ারে। মুর্শিদাবাদের সালার থানা সূত্রে জানা গিয়েছে, ছেলেটির নামে একটি মিসিং ডায়েরি করেছে পরিবারের লোকজন। সমস্ত থানায় ছবি পাঠিয়ে খোঁজাখুঁজির কাজ শুরু হয়েছে।

মুর্শিদাবাদের কান্দি থানা এলাকা বাসিন্দা সারজারুল শেখ (১৩), ডাকনাম সাহেব। সালার থানা এলাকার উজুনিয়া গ্রামের একটি আলামীন মিশনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে সাহেব। পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি তাঁর প্রচণ্ড ঝোঁক। বিশেষত, ক্রিকেটের প্রতি। সেই ক্রিকেটেরই মহারণ হচ্ছে দেশে। গত ১১ তারিখ ইডেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ ছিল। ক্রিকেটের খবর চোখ এড়ায় না সাহেবের।

মিশনের অন্যান্য বন্ধুদের সে জানিয়েছিল, খেলা দেখতে আসবে ইডেনে। কয়েকজন বন্ধু খেলা দেখতে এলেও সে একা আলাদা ইডেনে এসেছিল বলে জানায় তাঁর পরিবারের সদস্যরা। এমনকি, কলকাতায় কোনও না কোনও ক্রিকেট প্রশিক্ষণ সংস্থায় সে ভর্তি হবে বলেও জানিয়েছিল। মিশনের অন্যান্য পড়ুয়ারা সন্ধ্যার পর ফেরত চলে এলেও সাহেবের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিকেলের পর মিশনের তরফে রোল কল করার সময় সাহেবকে অনুপস্থিত দেখে চিন্তিত হয়ে পড়েন শিক্ষকরা। খবর দেওয়া হয় সাহেবের বাড়িতে।

সাহেবের বাবা মোনারুল শেখ জানান, এরপর থেকেই ছেলের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সালার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু ১১ তারিখ থেকে ছেলের কোনও খোঁজ পাওয়া যায়নি। সমস্ত আত্মীয়-স্বজন, বন্ধু পরিজনদের বাড়ি খোঁজ লাগানো হয়েছে। কিন্তু, কোথাও কোনও খোঁজ মেলেনি ছেলের।

এরপরেই কলকাতায় চলে আসেন মোনারুল শেখ। কলকাতায় যত ক্রিকেট ক্লাব আছে, সেখানে নিজের ছেলের ছবি এবং যোগাযোগ নম্বর দিয়ে লিফলেট সাঁটিয়ে যান অসহায় বাবা। কলকাতায় ইডেন গার্ডেন গ্রাউন্ডের বাইরের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে যান তিনি। কেউ যদি কোনওভাবে তাঁর ছেলের খোঁজ পান, সেই আশা থেকেই হন্যে হয়ে কলকাতার একাধিক ক্রিকেট ক্লাব ঘুরেছেন সাহেবের বাবা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top