News Flash

  • Home
  • দিনের খবর
  • বোম্মাই সকাশে বিজয়েন্দ্র, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্য বিজেপির সভাপতির
Image

বোম্মাই সকাশে বিজয়েন্দ্র, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্য বিজেপির সভাপতির

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর (হি.স.): কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকে বিজেপির নতুন রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র। সোমবার সকালে বেঙ্গালুরুর আর টি নগরে বোম্মাইয়ের বাসভবনে যান কর্ণাটকে বিজেপির নতুন রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র। উভয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বিজয়েন্দ্রকে উত্তরীয় পরিয়ে অভিবাদন জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই।

কর্ণাটকে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত হওয়ার পর এই প্রথমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বি এস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কর্ণাটকের রাজনীতি নিয়ে এদিন তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বোম্মাইয়ের সঙ্গে সাক্ষাতের পর বিজয়েন্দ্র বলেছেন, “আজ আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের সঙ্গে দেখা করেছি। এই মাসের ১৫ তারিখ আমি আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপি অফিসে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেব। বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে, আমি বৃহস্পতিবার অথবা শুক্রবার আমাদের বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করব এবং তাঁদের মতামত নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নির্বাচন নিয়ে ব্যস্ত। আমি এই মাসের ২৩ তারিখ দিল্লিতে যাব।”

Releated Posts

নিট আন্দোলনে পুলিশি লাঠিচার্জ ‘জালিয়ানওয়ালাবাগের স্মৃতি উসকে দেয়’, মন্তব্য সঞ্জয় রাউতের

নয়াদিল্লি/মুম্বই, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালীন আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার…

ByByNews Desk Jul 21, 2026

ছাত্র আন্দোলন সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা উচিত, মত ওয়াইএসআর কংগ্রেসের

অমরাবতী, ২১ জুলাই (আইএএনএস): রাজধানী দিল্লিতে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার একদিন পর মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতায় আসার…

ByByNews Desk Jul 21, 2026

সিকিম টানেল দুর্ঘটনায় সবরকম সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): সিকিমের নামচি জেলায় এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেল ধসের ঘটনায় গভীর উদ্বেগ…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top