News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নতি হবে, যুব সমাজের স্বপ্নপূরণ হবে : নরেন্দ্র মোদী
Image

ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নতি হবে, যুব সমাজের স্বপ্নপূরণ হবে : নরেন্দ্র মোদী

মুঙ্গেলী, ১৩ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের দ্রুত উন্নতি হবে, যুব সমাজের স্বপ্নপূরণ হবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার ছত্তিশগড়ের মুঙ্গেলীতে বিজেপির বিজয় সঙ্কল্প মহা জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলে ছত্তিশগড়ের দ্রুত উন্নয়ন হবে। যুবসমাজের স্বপ্নপূরণ হবে। এখানকার মাহতারি বোনদের জীবন সহজ হয়ে যাবে। দুর্নীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের ‘বিদায়’-এর কাউন্টডাউন এখন শুরু হয়েছে… সেই সমস্ত কংগ্রেস নেতাদের বিদায়ের সময় এসেছে যারা আপনাদের ৫ বছর ধরে লুট করেছে। রাজ্যের জনসাধারণ রাজ্য থেকে কংগ্রেসের ‘বিদায়’-এর জন্য বেশি আগ্রহী… জনগণ আর কংগ্রেস চায় না।”

কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ছত্তিশগড়ে যখন কংগ্রেস সরকার গঠিত হয়েছিল, তখন আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে চুক্তি হয়েছিল। কিন্তু প্রথম আড়াই বছরে মুখ্যমন্ত্রী এতটাই লুটপাট করেছেন এবং এতটাই দুর্নীতি করেছেন যে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ জমা করেছেন। সময় এসেছে, এবার কংগ্রেসের খারাপ শাসনের অবসান ঘটবে, নির্বাচনের প্রথম পর্বের পরে এটা নিশ্চিত ছত্তিশগড়ে কংগ্রেস হেরে যাবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভোট ব্যাঙ্ক ও তোষণের লোভে কংগ্রেস যা খুশি করতে পারে। কংগ্রেস দলিত, ওবিসি এবং আদিবাসীদের বিশ্বাসকেও সম্মান করেনি। স্বাধীনতার এত দশক পরও এখনও যদি দেশে কেউ দরিদ্র হয়, তার জন্য একমাত্র দোষী কংগ্রেস। ‘গরীবি হটাও’ স্লোগানের কয়েক দশক পরেও দেশের দলিত, ওবিসি ও আদিবাসীরা গরীব, তাহলে দোষী একমাত্র কংগ্রেসই।”

Releated Posts

এসআইআর-সহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, নির্বাচন কমিশনারদের মতপার্থক্যের প্রতিবেদন খারিজ ইসিআই-এর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের (ইসিআই) দুই নির্বাচন কমিশনার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন—একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের…

ByByNews Desk Sep 23, 2026

ইসিআই-এর মতপার্থক্য নিয়ে বিতর্ক: কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা ও এসআইআর স্থগিতের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসের…

ByByNews Desk Sep 23, 2026

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026
Scroll to Top