News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীপাবলির রাতে বাজির তাণ্ডব দিল্লিতে, ২০৮টি আগুন লাগার খবর পেল দমকল
Image

দীপাবলির রাতে বাজির তাণ্ডব দিল্লিতে, ২০৮টি আগুন লাগার খবর পেল দমকল

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): নিষেধাজ্ঞাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দীপাবলির রাতে দিল্লিতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি। আতশবাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাজধানী দিল্লিতে দীপাবলির রাতে দাপটের সঙ্গে ফাটল বাজি। সোমবার সকালে দিল্লির গোলে মার্কেট, পাহাড়গঞ্জ, রাম নগর মার্কেটে দীপাবলি পরবর্তী সকালে বিভিন্ন জায়গায় আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। মন্দির মার্গেও আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। আতসবাজির এই বর্জ্য দেখা বোঝাই গিয়েছে, দিল্লিতে কী পরিমান আতশবাজি ফাটানো হয়েছে।

দীপাবলির রাতে আগুন লাগার ২০৮টি ফোনও পেয়েছিল দমকল। তার মধ্যে অধিকাংশই ছিল আতসবাজির জন্য সৃষ্ট আগুন। এই অগ্নিকাণ্ড গত বছরের তুলনায় বেশি। দিল্লিতে দীপাবলির রাতে আগুন সংক্রান্ত ফোন পাওয়ার বিষয়ে দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, “এই দীপাবলিতে কোনও অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ গতকাল ২২টি আতশবাজি-সম্পর্কিত ফোন সহ মোট ২০৮টি আগুন-সংক্রান্ত ফোন এসেছে৷ সদর বাজারের ডেপুটিগঞ্জ থেকে শুধুমাত্র একটি বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে, যেখানে দমকলের ২৪টি ইঞ্জিন পাঠানো হয়।

Releated Posts

রঙালি বিহু নতুন সূচনা ও ঐক্যের প্রতীক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): অসমের অন্যতম প্রধান উৎসব রঙালি বিহু উপলক্ষে দেশবাসী, বিশেষত অসমবাসী ও প্রবাসী অসমীয়াদের শুভেচ্ছা…

ByByNews Desk Apr 15, 2026

বিহারে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা, ১৫ এপ্রিল (আইএএনএস): বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। সম্রাট চৌধুরী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ…

ByByNews Desk Apr 15, 2026

বাংলা নববর্ষে ‘বিভাজনকারী শক্তিকে পরাজিত’ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): বাংলা নববর্ষের শুভক্ষণে রাজ্যের মানুষকে ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 15, 2026

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top