News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালীপূজার রাতে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

কালীপূজার রাতে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

ধর্মনগর, ১৩ নভেম্বর: কালী পূজার রাতে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা খবর পাঠিয়েছে দমকলবাহিনীকে। দমকলকর্মী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

 জানা গিয়েছে, কালী পূজার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে কামেশ্বর এক নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কালামের (৬০ বছর)। ধর্মনগর রেল স্টেশন এলাকার ৪২.২ ব্রিজ সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য  উত্তর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। আজ ময়নাতদন্তের পর আব্দুল কালামের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top