News Flash

  • Home
  • দেশ
  • দীপাবলিতে রামলালা দর্শনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

দীপাবলিতে রামলালা দর্শনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

অযোধ্যা, ১২ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে রবিবার রামলালা দর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি রামলালা দর্শন করবেন বলে শনিবারই অযোধ্যায় পৌঁছেন। যোগী আদিত্যনাথ আলোর মহা উৎসবে রবিবার সকালে শ্রী রাম লালার দর্শন করেন। এরপর হনুমানগড়িতেও প্রার্থনা জানান তিনি । মুখ্যমন্ত্রী দীপাবলির উৎসবে দেশ ও উত্তরপ্রদেশ রাজ্যের মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

সাধুদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন যোগী জানান, ১৯৯০- এর দশকে এখানে কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু এখন সারা পৃথিবীর মানুষ অযোধ্যার প্রতি আকৃষ্ট হচ্ছে। আদিত্যনাথ মণিরাম দাসজির সেনানিবাসে মহন্ত নৃত্য গোপাল দাসের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। এর পর ভক্তমলে পৌঁছে মুখ্যমন্ত্রী কৌশল কিশোরদাস মহারাজের সঙ্গে দেখা করেন এবং তাঁর খোঁজ নেন। মুখ্যমন্ত্রী কারসেবকাপুরমে ঋষি এবং সাধুদের সঙ্গে একটি বৈঠক করেন এবং শ্রী রাম মন্দিরের পবিত্রতা সম্পর্কে আলোচনা করেন। সাধুদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী।
রবিবার যোগী, ঋষি ও সাধুদের সঙ্গে প্রাতঃরাশ করেন এবং তাদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানান। আজকে যোগীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যবৃন্দ এবং ঋষি-সাধুরা । এরপর অযোধ্যা থেকে গোরখপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top