News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত-তিব্বত সীমান্তে আইটিবিপি জওয়ানজের সঙ্গে দিওয়ালি উদযাপন প্রধানমন্ত্রী মোদীর
Image

ভারত-তিব্বত সীমান্তে আইটিবিপি জওয়ানজের সঙ্গে দিওয়ালি উদযাপন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা গ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওয়ানদের সঙ্গে প্রতিবছরের মতো এবারও তিনি দীপাবলি পালন করতে এসেছেন। দীপাবলি উৎযাপন করতে এসে তিনি ভারতীয় তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি টানা নয় বছর ধরে জওয়ানদের সাথে দিওয়ালি উদযাপন করে আসছেন।

গত বছর ২০২২ সালে তিনি পাকিস্তান সীমান্তে কার্গিলের দ্রাস সেক্টরে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন। কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সাল থেকে প্রতি বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করতে দেশের কোনো না কোনো সীমান্তে যান। প্রধানমন্ত্রী সেনাদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের মিষ্টি খাওয়ান মোদী। ২০১৪ সালের ২৩ অক্টোবর বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন থেকে প্রধানমন্ত্রী মোদী এই পরম্পরা শুরু করেছিলেন। পরের বছর ২০১৫ সালের ১১ নভেম্বর পাঞ্জাবের অমৃতসরে সেনাদের সঙ্গে মোদী দিওয়ালি উদযাপন করবে। সেখানে গিয়ে তিনি ১৯৬৫ সালের যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনেও যান। প্রধানমন্ত্রী মোদী ২০১৬ সালের ৩০ অক্টোবর তৃতীয় দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের চাঙ্গো গ্রামে যান। ২০১৭ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের গুরেজ উপত্যকায় এলওসি-তে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছিলেন। ২০১৮ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের চামোলি জেলার ভারতের শেষ গ্রাম মানার কাছে চীন সীমান্তে মোতায়েন ভারতীয় তিব্বত সীমান্ত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন।

Releated Posts

দিল্লিতে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর ছক ভেস্তে দিল পুলিশ, নন্দু গ্যাং-যোগে গ্রেফতার ৫

নয়াদিল্লি, ২৪ মে (আইএএনএস): রাজধানীতে তোলাবাজির উদ্দেশ্যে পরিকল্পিত গুলিচালনার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। কপিল সাংওয়ান…

ByByNews Desk May 24, 2026

গুজরাটে ৬৩১.৮৬ কোটি টাকার সাইবার জালিয়াতি চক্র ভেঙে ১৩ জন গ্রেফতার, দেশজুড়ে ৯৮২টি মামলার যোগ

গান্ধীনগর, ২৩ মে (আইএএনএস) : গুজরাটে বৃহৎ সমন্বিত সাইবার অপরাধ দমন অভিযানে ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByBySandeep Biswas May 23, 2026

জুলাই থেকে বাংলায় ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন ‘স্বাস্থ্য সাথী’ উপভোক্তারা

কলকাতা, ২৩ মে (আইএএনএস) : পশ্চিমবঙ্গে বর্তমানে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে আগামী জুলাই মাস থেকে…

ByBySandeep Biswas May 23, 2026

সানটেক সিটি প্রকল্পে জমি জালিয়াতি মামলায় সমবায় সংস্থার সম্পাদক গ্রেফতার

জালন্ধর, ২৩ মে (আইএএনএস) : পাঞ্জাবের সানটেক সিটি রিয়েল এস্টেট প্রকল্পে জমির ব্যবহার পরিবর্তনের (সিএলইউ) অনুমতি জাল নথির…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top