News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্তবর্তী চাঁদশ্রীকোণায় বিএসএফের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিলাতি মদ
Image

করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্তবর্তী চাঁদশ্রীকোণায় বিএসএফের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিলাতি মদ


করিমগঞ্জ (অসম), ১২ নভেম্বর (হি.স) : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচার মাথাচাড়া দিয়ে উঠেছে। দীপাবলির আগের রাতে সীমান্ত এলাকায় বিএসএফ-এর অভিযানে বিপুল পরিমাণের বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে সীমান্ত থেকে একের একের পর নেশা জাতীয় ট্যাবলেট, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হলেও বসে নেই চোরাকারবারিরা। জানা গেছে, শনিবার গভীর রাতে উত্তর করিমগঞ্জের চাঁদশ্রীকোণা থেকে বেশ কয়েক কার্টুন মদ বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর ১৬ নং ব্যাটালিয়ন। বিগত কয়েকদিন থেকেই এই সীমান্ত এলাকায় অতি সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা । বাংলাদেশে বিদেশি মদ, নেশা জাতীয় ট্যাবলেটের চাহিদা প্রচুর। তাই রাতের অন্ধকারে বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে নানা কৌশলে চোরাই সামগ্রী পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গতকাল সীমান্তে কাঁটা তাঁর টপকে মাদক পাচার করা হবে বলে বিশ্বস্ত সূত্রের খবর ছিল বিএসএফ-এর গোয়েন্দা বাহিনীর কাছে। গোপন খবরের ভিত্তিতে রুটিন পেট্রোলিং এর পাশাপাশি বিএসএফ জওয়ানদের নিয়ে সীমান্তে ওৎ পেতে বসেছিল গোয়েন্দা টিম। অভিযানকারী ১৬ বিএন বিএসএফ কর্মীরা সেগুলো জব্দ করে নিয়ে আসেন কোম্পানি হেড কোয়ার্টার লক্ষ্মীবাজারে। এ ব্যাপারে বিএসএফ-এর তরফে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top