News Flash

  • Home
  • দেশ
  • কুলতলিতে পাল্টা সভা তৃণমূলের, হুঁশিয়ারি সুকান্তকে
Image

কুলতলিতে পাল্টা সভা তৃণমূলের, হুঁশিয়ারি সুকান্তকে

কুলতলি, ১১ নভেম্বর (হি. স.) পরিযায়ী উপাচার্য, অনুপ্রবেশ উপাচার্যরা যেন রাজ্যের সিস্টেম খারাপ করতে না পারে। এতগুলো বিএড কলেজের অনুমোদন কেন বাতিল করা হয়েছে তা শিক্ষাদফতর তদন্ত করে দেখবে বলে কুলতলিতে থেকে হুঁশিয়ারি দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জামতলায় বিজেপির পাল্টা সভা করে তৃণমুল। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সভার তিনদিনের মাথায় এই পাল্টা সভা করল তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকাত মোল্লা ও কুলতুলির বিধায়ক গনেশ মন্ডল। কুলতলিতে এসে বিধায়ক গনেশ মন্ডলকে দুর্নীতির অভিযোগে জেলে পোরার হুমকি দিয়েছেন সুকান্ত। তারই পাল্টা এই সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন শওকত মোল্লা ও গনেশ মন্ডল। শওকত মোল্লা জানান এই জেলায় তৃণমুলের বিরুদ্ধে লড়াই করে টিকতেই পারবে না বিরোধীরা। জেলার সবকটি লোকসভা আসন যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার সহ সবকটি আসনই তৃনমুল জিতবে বলে জানান। অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে যেই দাঁড়াক তার জামানত বাজেয়াপ্ত হবে।
সুকান্ত কুলতলিতে কুৎসা করতে এসেছিল বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উত্তর প্রদেশ ও ত্রিপুরায় বিজেপির গুন্ডা বাহিনী তৃণমূলের উপর হামলা চালায়। আমরা চাইলে কুলতলিতে বিজেপিকে ঢুকতে দিতাম না। কিন্তু এ রাজ্যে মমতা বন্দোপাধ্যায় বিরোধীদের সন্মান দেয়। বাংলায় জিততে না পারার কারণেই আবাস যোজনা ও একশো দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র বলে জানান ব্রাত্য। সাংসদ মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে সাসপেন্ডও করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। আম্বানি আদানির বিরুদ্ধে মুখ খোলাতেই এই প্রতিহিংসা। যে চারটি রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানে সব জায়গাতেই বিজেপি হারবে। নওশাদ আর কোনোদিন বিধায়ক হিসেবে জিতবে না। পিপিলীকার পাখা উড়ে মরিবার তরে বলেই নওশাদ ডায়মন্ডে দাঁড়াতে চাইছে। ওর জামানত বাজেয়াপ্ত হবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top