ধর্মনগর,১১ নভেম্বর: বাজারে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের মূল্য অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বর্তমানে কেজিপ্রতি পেঁয়াজের মূল্য ৭০ টাকায় এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ধর্মনগরের সাংবাদিকরা পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার এবং জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে পেঁয়াজের দাম কেমন করে নিয়ন্ত্রণে আনা যায় তা করার জন্য আবেদন জানিয়েছেন । এই আবেদনে সারা দিয়ে ধর্মনগর বাজারের সুপার মার্কেটের চারটি স্টলে শনিবার থেকে সরকারের পক্ষ থেকে ৫৫ টাকা প্রতি কেজি ধরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
এই চারটি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার ,চিফ এক্সিকিউটিভ অফিসার বিবেক এইচকে, পুরো পরিষদের ইঞ্জিনিয়ার শিব শংকর রায় সহ পুরো পরিষদের অন্যান্য কাউন্সিলর। সরকারি কাউন্টার থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে।

পুর পরিষদ থেকে চারটি পেঁয়াজের কাউন্টারের উদ্বোধন
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















