News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের অনুমতি দিল আদালত
Image

জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের অনুমতি দিল আদালত

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : মদ কেলেঙ্কারি মামলায় বন্দি তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে শনিবার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিল আদালত। শনিবার সকালে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আদালতের অনুমতি নিয়ে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে তিহার জেল থেকে তাঁর বাসভবনে যান।

মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত বন্দি সিসোদিয়াকে আদালত এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। ছঘণ্টার মধ্যেই সিসোদিয়াকে আবার জেলে ফেরত আসতে হবে। পুলিশ কর্মীদের সঙ্গে সিসোদিয়া সকাল ১০টার দিকে একটি জেল ভ্যানে করে মথুরা রোডে তার বাড়িতে যান। গত জুন মাসেও দিল্লি হাইকোর্ট তাকে তার স্ত্রী সীমার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল। তাঁর স্ত্রী সীমা মাল্টিপল স্ক্লেরোসিসে ভুগছেন। তবে হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করায় সেবার মন্ত্রী স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। আদালত সিসোদিয়াকে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার সময় জানিয়েছে, যে তিনি যেন এসময় সংবাদমাধ্যমের সঙ্গে কোনওরকম কথা না বলেন। এছাড়াও কোনও রাজনৈতিক কার্যকলাপেও জড়িত না হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ফেব্রুয়ারি মাসে মণিশ সিসোদিয়াকে সিবিআই গ্রেফতার করেছিল।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top