News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার রিফিল অভিযান শুরু মুখ্যমন্ত্রী যোগীর
Image

দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার রিফিল অভিযান শুরু মুখ্যমন্ত্রী যোগীর

লখনউ, ১০ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার রিফিল অভিযান শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শুক্রবার উত্তরপ্রদেশের লোক ভবনে রাজ্যের ১ কোটি ৭৫ লক্ষ যোগ্য পরিবারকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার রিফিল বিতরণ করে এই অভিযানের সূচনা করেছেন। বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, শুধুমাত্র উত্তরপ্রদেশেই উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১ কোটি ৭৫ লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ৩০০ টাকা ভর্তুকি দিয়েছেন। করোনার সময় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল। এটি এখন একটি পৃথক উপহার। ২০১৪ সালের আগে একটি গ্যাস সিলিন্ডার পেতে অনেক অসুবিধা মানুষকে পোয়াতে হতো। মেয়ের বিয়ে হোক বা যে কোন উৎসবে গ্যাস ফুরিয়ে গেলে দ্রুত পাওয়া যেতো না। গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। অনেক সময় পুলিশ লাঠিচার্জও করেছে। আজ আর কাউকে সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এই গ্যাস সংযোগ পাওয়ার ফলে মানুষের সুবিধার পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। চোখ ও ফুসফুস দুটোই ভালো থাকবে। বিধানসভা নির্বাচনে সরকার গঠিত হলে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আজ সেই প্রতিশ্রুতি রাখার সময় এসেছে। আজ আমরা তা সম্পূর্ণ করছি। এই সুবিধা পেতে আপনাকে আধারের সঙ্গে আপনার সংযোগ লিঙ্ক করতে হবে। যাঁরা সংযোগ করবেন তারাই শুধু এই সুবিধা পাবে। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৫৪ লক্ষ মানুষ আধার লিঙ্ক করেছেন। তারা সুবিধা পাচ্ছেন। হোলিতেও একটি সিলিন্ডারও ভর্তি করা হবে।
ভারতীয় জনতা পার্টি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সরকার গঠিত হলে হোলি এবং দীপাবলি উপলক্ষে উজ্জ্বলা গ্যাস সংযোগে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই জন্যই যোগী সরকার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণ অভিযান শুরু করেছে। শুক্রবারের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৌশল কিশোর, লখনউর মেয়র সুষমা খার্কওয়াল, বিধায়ক যোগেশ শুক্লা, ডক্টর নীরজ বোরা, মুকেশ শর্মা, লালজি নির্মল, মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র এবং অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top