News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপিআই ইটভাট্টায় এক শ্রমিকের হাতে খুন অপর জন
Image

বিপিআই ইটভাট্টায় এক শ্রমিকের হাতে খুন অপর জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর : জিরানিয়ায় এক শ্রমিক খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, জিরানিয়া মহকুমা মাধববাড়িস্থিত বিপিআই ইটভাট্টায় এক শ্রমিকের হাতে খুন হলো অপর এক শ্রমিক বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত শ্রমিক বিপাইয়া কারোরকে গ্রেফতার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার চন্দ্র পাল ওড়াগের মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেছে অভিযুক্ত শ্রমিক। তারপর অন্যান্য শ্রমিকরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারনে এই ঘটনা সেটা বুঝে উঠতে পারছে না অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিকের বাড়ি ঝাড়খন্ডে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top