News Flash

  • Home
  • দেশ
  • মদন-অনুগামীর সমালোচনা, মদনের তোপের মুখে সৌগত রায়
Image

মদন-অনুগামীর সমালোচনা, মদনের তোপের মুখে সৌগত রায়

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): মদন-অনুগামী এক নেতার প্রকাশ্য সমালোচনা করায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সৌগত রায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেনজির তোপের মুখে পড়লেন।

বুধবার সন্ধেয় খোলা মঞ্চে দাঁড়িয়ে কামারহাটি পুরসভার সমালোচনা করেছিলেন। পুর চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘গোপাল (গোপাল সাহা) কামারহাটি পুরসভার কাজ ভাল হচ্ছে না। অনেক অভিযোগ পাচ্ছি।’ তার জেরে বৃহস্পতিবার ভর সন্ধেয় সৌগত রায়ের যা নয় তাই সমালোচনা করলেন মদন মিত্র।

এদিন মদন বলেন, সৌগত রায়কে এই কামারহাটির কর্মীরাই তিন বার জিতিয়েছেন। তাঁদের মধ্যে গোপালও ছিলেন। আজ গোপাল হয়ে গেল ভূত আর উনি হয়ে গেলেন রাজা! উনি তো সাংসদ। এমন যদি হয় যে কিছুদিন ওই সাংসদ পদ পাশে সরিয়ে রেখে পুরসভার চেয়ারম্যান করে দেওয়া যায়, দেখব উনি কেমন পুরসভা চালান।

সৌগত রায়ের দমদম লোকসভার মধ্যেই পড়ে কামারহাটি পুরসভা। অর্থাৎ দমদমে জেতার ব্যাপারে কামারহাটিতে মদন ও গোপালের উপর তাঁকে ভরসা করতেই হয়। সেই মদনই এদিন যেভাবে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন প্রবীন নেতার জন্য ঘোর অপমানজনক বলেই মনে করছেন অনেকে।

১৯৭৭ সালের লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন সৌগত রায়। মদন মিত্র এদিন বলেন, সেবার সৌগত রায় ভোটে এমন রিগিং করেছিলেন যে স্থানীয় এসডিপিও-কে বদলি করে দিতে হয়েছিল। তাঁর সেই অপকর্মের জন্যই ৭৭ সাল থেকে ওখানে কংগ্রেস জিততে পারেনি। শেষমেশ বাঘের মতো লড়াই করে অর্জুন সিং তৃণমূলকে জিতিয়েছে।

সৌগত রায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। সেই প্রসঙ্গ টেনে এনে এদিন মদন বলেন, সৌগত রায়ের একটা গুণ রয়েছে। উনি হলেন পিসি সরকারের মতো যাদুকর। কখন পাল্টি খেতে হবে কখন গিরগিটির মতো রঙ বদলাতে হবে উনি ভালই জানেন। কে বলতে পারে এখন হয়তো তাঁর মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। অনেকের ধারণা, এ কথা বলে মদন বোঝাতে চেয়েছেন, হতেই পারে সৌগত তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়ার কথা বলছেন।

মদন মিত্র এখানেই থামেননি। তাঁর কথায়, সৌগত রায় গত তিন বার ধরেই বলছেন, এটাই শেষ বার। এই বার আমাকে একটু মাটি দিও। চব্বিশ সালের লোকসভা ভোট আসছে। কিন্তু আমার মনে প্রশ্ন যে শরিয়তে কি চারবার মাটি দেওয়ার কথা বলা আছে?

মদনের এহেন চাঁচাছোলা সমালোচনা নিয়ে সৌগতবাবু এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দলের অনেকেই এই কাদা ছোড়াছুড়িতে খুশি নন। মদন নিজেও এদিন বলেন, আমি এ সব কথা বলার জন্য দল আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে। তা মাথা পেতে নেব। কিন্তু দলের নিচুতলার কর্মী সমর্থকদের অপমান সহ্য করব না। তাঁদের জন্যই সৌগত রায় সাংসদ হয়েছেন, এটা যেন উনি ভুলে না যান।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top