News Flash

Image

অসম : মরিগাঁও জেলায় মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের হানা, গ্রেফতার দুই

মরিগাঁও (অসম), ৯ নভেম্বর (হি.স.) : অসমের মরিগাঁও জেলার একাধিক স্থানে মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছেন। অভিযান যৌথভাবে চালিয়েছিল মুম্বাই এবং মরিগাঁও জেলা পুলিশ। ধৃত দুই সাইবার অপরাধীকে মৈরাবাড়ি তাঁতিকাটার অহিয়া আহমেদ এবং লেড়ুয়ামুখ বুলগাড়ির আনজারুল হক বলে পরিচয় পাওয়া গেছে।

মরিগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এ খবর জানিয়ে বলেন, মুম্বাইয়ের এক থানায় সাইবার মামলা ৯৫/২৩ নম্বর অনুযায়ী আইপিসির ৪১৯/৪২০/৪৬৭/৪৭১ এবং আর/ডব্লিউ-এর ৬৬ (সি) /৬৬ (ডি) ধারায় অভিযুক্ত দুই অপরাধীকে আইটি আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরিগাঁও পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন সময় এক হাজারের বেশি সাইবার অপরাধীকে গ্রেফতার করছে। বলেন, ‘আমরা গত ১০ মাসে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। কয়েকদিন আগেও আমরা একজনকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে অন্তত ১০০টি জাল সিম কার্ড উদ্ধার করেছি।’

তিনি জানান, গতকাল ৮ নভেম্বর জুরিয়ার ধিং গ্রামের সাকলিন মুশতাক এবং বাটমারির আবদুর রহমান নামের দুজনকে জেলা পুলিশের সহায়তায় মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের টিম নগাঁও জেলার আরও বেশ কয়েকটি স্থানে সাইবার অপরাধের সঙ্গে জড়িতদে সন্ধান করছে। তাদের পাকড়াও করতে মুম্বাই পুলিশ অসম পুলিশের সহায়তা চেয়েছিল, জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top