News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা : মানব পাচারের বিরুদ্ধে  এন আই এ’র অভিযান, ২০ জনকে আটক
Image

ত্রিপুরা : মানব পাচারের বিরুদ্ধে  এন আই এ’র অভিযান, ২০ জনকে আটক

আগরতলা, ৮ নভেম্বর: বিএস এফ -এর সহযোগিতায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ) ত্রিপুরার মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ২০ জনেরও বেশি ব্যক্তিদের আটক করেছে।মঙ্গলবার রাতে শুরু হওয়া ওই অভিযান বুধবার ভোররাত পর্যন্ত চলে সীমান্ত এলাকায়।

এ বিষয়ে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পুলিশের কাছে অবশ্য অভিযানের আগে কোনো তথ্য ছিল না। গতকাল রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে, কিন্তু স্থানীয় পুলিশ অভিযানে জড়িত ছিল না। অপারেশনের বিবরণ শীর্ষ পুলিশদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সূত্রের খবর, ত্রিপুরা ছাড়াও এনআইএ অসম , পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সহ দশটি রাজ্যে অভিযান চালিয়েছে।

এ বিষয়ে জনৈক পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অভিযানের সময় গ্রেপ্তার করা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ এনআইএ আদালতে মামলা করা হবে। কাউকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে না।

Releated Posts

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top