News Flash

Image

গুয়াহাটিতে ৬ কোটি টাকার মাদক সহ গ্রেফতার চার পাচারকারী

গুয়াহাটি, ৮ নভেম্বর (হি.স.) : গুয়াহাটিতে ৬ কোটি টাকার মাদক সহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ-এর অভিযানে ধৃতদের সফিকুল আলি (৩৯), মহম্মদ মমতুল আলি (৩১), মহম্মদ রাজু আলি (৩৫) এবং মহম্মদ আইনুল হক (৩৮) বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ-এর ডিআইজি পার্থসারথি মহন্তের তত্ত্বাবধানে সদর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠকের নেতৃত্বে কামরূপ জেলা পুলিশের এক দল গুয়াহাটির আমিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে এএস ০১ কিউসি ৯৯৫৬ নম্বরের একটি বলেরো পিকআপ ভ্যানের গতিরোধ করে। গাড়িতে তালাশি চালিয়ে এক গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় ৩৬ কিলোগ্রাম আফিং।

আফিংগুলি মণিপুর থেকে অসমে পাচার করছিল চার মাদক কারবারি। ধৃত চারজনকে হেফাজতে নিয়ে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top