News Flash

  • Home
  • দিনের খবর
  • সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে, দ্রুত নামবে তাপমাত্রা
Image

সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে, দ্রুত নামবে তাপমাত্রা

কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস । আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কিছু এলাকায় মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা।

আবহাওয়া দফতরেরপূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
এদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে হাওয়া বদল ঘটবে, কমবে তাপমাত্রা। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top