News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি অভিযানে রাজনগর এলাকা থেকে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার
Image

দুটি অভিযানে রাজনগর এলাকা থেকে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,৫ ই নভেম্বর : রাজনগর পিআরবাড়ি থানার ওসির তৎপরতায় শনিবার গভীর রাতে নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার  ৬৪ বোতল বিলেতি মদ।
গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস, কিছু পুলিশ ও টিএসআর কর্মী সাথে নিয়ে অভিযানে নামে। রাজনগর ব্লকের রাধানগর এলাকায়  মানিক সরকারের বাড়িতে চালানো হয়েছে এই অভিযান। এই অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। যদিও বা কাউকে গ্ৰেপ্তার করতে পারে নি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নেশা কারবারি। পরবর্তী সময়ে পুলিশ অবৈধভাবে রাখা বিলেতি মদ গুলো রাজনগর পিআরবাড়ি থানাতে নিয়ে আসে।
অপরদিকে রাজনগর ব্লকের রাঙ্গামুড়া বিওপি এর বিএসএফ এবং ৬৯ ব্যাটালিয়ান এর বি এস এফ রাধানগর ভারত বাংলা সীমান্ত সংলগ্ন স্থান থেকে উদ্ধার করে অবৈধভাবে মজুত করে রাখা গাঁজা। গতকাল গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিতে গিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই বস্তা বন্দি অবস্থায় গাঁজা উদ্ধার করে।  গাঁজা উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বিএসএফ,অবশেষে বিভিন্ন আইনী পদক্ষেপ গ্রহণ করার পর আজ বিকেল সাড়ে চারটা নাগাদ রাজনগর পিআরবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় উদ্ধারকৃত গাঁজা। রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ এনডিপিএস এক্টে মামলা গ্ৰহন করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top