News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ নভেম্বর: রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন মূলত বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রনে গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যানবাহন প্রতিদিন বাড়ছে। তবে রাস্তা একই রয়েছে। তাই রাস্তা প্রশস্তিকরণের সম্ভাব্য দিকগুলির উপর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। তাছাড়া, এদিন ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব নিয়মাবলী রয়েছে তা কঠোরভাবে অনুসরণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এদিনের সভায় মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। 

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top