News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই
Image

৫০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ৪ নভেম্বর: ত্রিপুরা পুলিশের নিরন্তর প্রচেষ্টার পরও রাজ্যে নেশা সামগ্রী পাচার করা পুরোপুরি বন্ধ হচ্ছে না। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা-চুরাইবাড়ি মূল সড়কে একটি গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার খবর আসে গাড়ি করে প্রচুর নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আজ দুপুরে কদমতলা – চুরাইবাড়ি মূল সড়কে উত পেতে বসে থাকে পুলিশ। সেই সময় কদমতলা – চুরাইবাড়ি মূল সড়কে টিআর০১বিডাব্লিউ৩০১ নম্বরের একটি গাড়িকে আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সাথে দুই যুবককে আটক করে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন সোনামুড়ার বাসিন্দা আবদুল রাসদ ও জসিম মিঞা।

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top