News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • (ছত্তিশগড় বিধানসভা নির্বাচন) কংগ্রেসের অগ্রাধিকার হল দুর্নীতি করে নিজেদের কোষাগার পূরণ করা: প্রধানমন্ত্রী
Image

(ছত্তিশগড় বিধানসভা নির্বাচন) কংগ্রেসের অগ্রাধিকার হল দুর্নীতি করে নিজেদের কোষাগার পূরণ করা: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রচারে শনিবার রাজ্যের দুর্গে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেসের অগ্রাধিকার দুর্নীতিতে লিপ্ত হয়ে তাদের কোষাগার পূরণ করা। বিরোধীদের লক্ষ্য করে মোদী বলেন, রাজনৈতিক দলগুলি দরিদ্রদের ভাগ করার জন্য নতুন ষড়যন্ত্র করছে। তারা জাতপাতের বিষবাষ্প ছড়াচ্ছে। তিনি বলেন, মোদীর কাছে দেশের সবচেয়ে বড় জাতি হল গরীব এবং মোদী তাদের সেবক।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস কখনও প্রতারণা ছাড়া গরিবদের কিছু দেয়নি। কংগ্রেস কখনও গরীবদের সম্মান করে না। তারা কখনোই গরীবের দুঃখ-কষ্ট বোঝে না। তাই যতদিন কংগ্রেস কেন্দ্র সরকারে ছিল, ততদিন গরিবদের অধিকার লুট করে তার নেতাদের কোষাগার ভোরেছিল। তিনি বলেন, “কংগ্রেস দরিদ্রদের কল্যাণ চায় না, তাদের অবস্থার উন্নতি চায় না।”
এদিন কথিত মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ছত্তিশগড়ের কংগ্রেস সরকার মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি। মাত্র দু’দিন আগে রায়পুরে বড়সড় অভিযানে পাওয়া গেল বিশাল টাকার স্তূপ। লোকেরা বলছে যে এই টাকা ফটকাবাজ এবং জুয়াড়িদের, যা তারা ছত্তিশগড়ের দরিদ্র ও যুবকদের ডাকাতি করে জমা করেছে। “কংগ্রেস নেতারা এই লুট করা টাকা দিয়ে তাদের ঘর ভরাচ্ছে।”

মোদী বলেন, দুবাইয়ে বসে থাকা এই কেলেঙ্কারির অভিযুক্তদের সাথে কংগ্রেসের সম্পর্ক কী তা ছত্তিশগড়ের জনগণকে সরকার এবং মুখ্যমন্ত্রীর বলা উচিত। এত টাকা উদ্ধার হওয়ার পর কেন এখানকার মুখ্যমন্ত্রী নার্ভাস হয়ে পড়েছেন? তিনি বলেন, এই কংগ্রেসীরা দিনরাত মোদীকে গালি দেয়, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী এখন দেশের নিরাপত্তা বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকেও গালি দিতে শুরু করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই ধরনের কেলেঙ্কারির কঠোর তদন্ত করা হবে এবং যারা আপনার টাকা লুট করবে তাদের জেলে পাঠানো হবে। এই সরকারের হাত থেকে মুক্তি চায় ছত্তিশগড়। সেই কারণেই ছত্তিশগড় বলছে –আর সহ্য করব না, বদল করব।

ছত্তিশগড় বিজেপির নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে মোদী বলেন, ছত্তিশগড় নির্বাচনী ইশতেহারে নারী, যুবক ও কৃষকদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেপির ট্র্যাক রেকর্ড হল আমরা যা বলি তাই করি। তিনি বলেন, ছত্তিশগড় বিজেপি তৈরি করেছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কেবল বিজেপিই ছত্তিশগড়ের উন্নতি করবে, তবে বিজেপির সংকল্প পত্রের সামনে কংগ্রেসের মিথ্যার পাহাড়ও রয়েছে। কংগ্রেসের অগ্রাধিকার হল তার নেতাদের পছন্দের লোকদের চাকরি বন্টন করা এবং আপনার সন্তানদের চাকরি থেকে বাদ দেওয়া। পিএসসি কেলেঙ্কারিতে কংগ্রেস এটাই করেছিল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top