News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭, চলছে উদ্ধারকাজ
Image

মুম্বইয়ে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭, চলছে উদ্ধারকাজ

মুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের রায়গড়ে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭। শুক্রবার রাতে বিস্ফোরণ হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন কর্মী। তাদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালেও উদ্ধারকাজ জারি ছিল।

জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের রায়গড়ে ব্লু জেট হেলথকেয়ার নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসনে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। পরে আগুন আরও বাড়তে, এদিন সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর দাহ্য় পদার্থ ও রাসায়নিক মজুত থাকায়, সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যারেলে রাখা রাসায়নিক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হয়। নিমেষেই আগুনের গ্রাসে চলে যায় ওই কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে বিস্ফোরণ হয় রায়গড় জেলার মাহাদে একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায়। দমকল বাহিনী কারখানার ভিতর থেকে ৬টি দেহ উদ্ধার করেছে। এ দিন সকালে এনডিআরএফ এসে আরও একটি দেহ উদ্ধার করে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top