News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণপুরে আজ থেকে শুরু ভর্তুকি মূল্যে সরিষা তেল প্রদান
Image

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণপুরে আজ থেকে শুরু ভর্তুকি মূল্যে সরিষা তেল প্রদান

আগরতলা, ৪ নভেম্বর: সরকারী সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কল্যাণপুর দক্ষিণ দুর্গাপুর রতিয়ার সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তেল বন্টনের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এদিন ছিলেন ফুড কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, ১১৩ টাকা ভর্তুকি মূল্যে ভোক্তারা তিন মাস অন্তর অন্তর এই তেল পাবেন। কল্যাণপুরে মোট ন্যায্য মূল্যের দোকান আছে ২৭ টি। ভর্তুকি মূল্যে সরিষার তেলতে বেজায় খুশি ভোক্তারা। এদিন আনন্দগন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বিধায়ক পিকনি দাস চৌধুরী সূচনা করেন। 

এদিনের অনুষ্ঠানকে ঘিরে বেশ সারা পরিলক্ষিত হয়েছে কল্যাণপুরে। এদিকে কল্যাণপুর ১,২,৩,৪ নং রেশন দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তেল গ্রাহকদের হাতে তুলে দিয়েছেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারস সোমেন গোপ। এদিন ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি হরি শংকর পাল এবং পূর্ণেন্দ  ভট্টাচার্য।

Releated Posts

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top