News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Image

নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের গতিপ্রকৃতি জানতে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবার আদালতের কাছে তা জানাতে হবে সিবিআইয়ের আইনজীবীকে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই আগামী বৃহস্পতিবার সিবিআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।

আদালত সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত মামলা শোনার জন্য কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত। আইনজীবী মহলের মতে, শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাঁরা অনুরোধ করতে পারেন বলে আদালত সূত্রের খবর।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top