News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পাশে রয়েছে পুর নিগম
Image

উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পাশে রয়েছে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : ফের উচ্ছেদ অভিযান রাজধানীতে। জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে জিবি বাজারের কিছু দোকান উচ্ছেদ করা হয়েছে। মূলত জিবি বাজারকে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে পরিদর্শনকালে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি এও জানিয়েছেন, যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের জন্য চিন্তাধারা করছে পুর নিগম।

পুর নিগমের উদ্যোগে জিবি বাজার এলাকায় বিভিন্ন অসুবিধা নিঃসরণে রাস্তা প্রশস্ত করার জন্য এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। মূলত বাজার এলাকায় জায়গার অভাবে পারকিং- এর জন্য জায়গার অভাব দেখা দেয়। সেই সহ বেশ কিছু কারনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শুক্রবার পুর নিগমের কাজ চলাকালীন সময়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জিবি বাজার এলাকা পরিদর্শন করেছেন। উনার  সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক পাপিয়া দত্ত, এলাকার কর্পোরেটর জয়া ধানুক সহ অন্যান্যরা। এদিন মেয়র গোটা বাজার এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। মেয়র বলেন, যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের বিষয়ে পুর নিগম পুনর্বাসনের ব্যবস্থার চিন্তা ধারা করবেন বলেও জানিয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top