News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে অটো রিক্সা স্বাবলম্বন মেলায় ১৬ জনের হাতে নতুন অটো রিক্সার কবি তুলে দিয়েছেন বিধায়ক
Image

বিশালগড়ে অটো রিক্সা স্বাবলম্বন মেলায় ১৬ জনের হাতে নতুন অটো রিক্সার কবি তুলে দিয়েছেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ নভেম্বর : সরকারি চাকুরী ক্রমশই সীমিত হয়ে যাচ্ছে। প্রত্যেককে সরকারি চাকরিতে নিযুক্ত করা কোনভাবেই সম্ভব নয়। সে কারণেই কর্মসংস্থান সৃষ্টির উপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এ ধরনের সাবলম্বন কর্মসূচির অঙ্গ হিসেবে
শুক্রবার বিশালগড় স্টেট ব্যাঙ্কে অটো রিক্সা স্বাবলম্বন মেলার আয়োজন করা হয়েছে।
এই স্বাবলম্বন মেলায় উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, স্টেট ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। বিশালগড় স্টেট ব্যাংকের উদ্যোগে এই স্বাবলম্বন মেলায় মোট ১৬ জনের হাতে অটো রিক্সার চাবি তুলে দেওয়া হয়েছে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন যাদের হাতে আজ অটো রিকশার চাবি তুলে দেওয়া হয়েছে তারা যেন সময় মতো ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। সময়মতো ঋণের টাকা মিটিয়ে দিলে  একদিকে যেমন নিজে আবারও ঋণ গ্রহণের সুযোগ পাবে অন্যদিকে অন্যদেরকেও ঋণ গ্রহণ করার সুযোগ তৈরি করা সম্ভব হবে। এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে এলাকার বিধায়ক জানিয়েছেন।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top