News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের লক্ষ্য প্রতিটি বাড়িতে রোজগারের ব্যবস্থা করা : কৃষিমন্ত্রী 
Image

সরকারের লক্ষ্য প্রতিটি বাড়িতে রোজগারের ব্যবস্থা করা : কৃষিমন্ত্রী 

আগরতলা, ৩ নভেম্বর: সরকারের লক্ষ্য প্রতিটি বাড়িতে রোজগারের ব্যবস্থা করা। এই লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ প্রান্তিক এলাকার জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মোহনপুর ব্লক কমপ্লেক্সে মোহনপুর পুর পরিষদের নবনির্মিত শ্লেল্টার হাউসের উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। 

এদিন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, রাজ্য সরকার পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহকুমায় এধরণের শেল্টার হাউস নির্মাণ করছে। ইতিমধ্যেই মোহনপুর সহ ৮টি শেল্টার হাউস নির্মাণ করা হয়েছে। স্বনির্ভর দল বা এনজিওগুলি এই শেল্টার হাউসগুলি পরিচালনা করে রোজগার ও কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে পারবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজতকান্তি দে, সমাজসেবী শ্যামল দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। 

উল্লেখ্য, ৫০ শয্যাবিশিষ্ট এই শেল্টার হাউস নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ৪২ হাজার টাকা।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top