News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে বাধ্য করছে: কংগ্রেস
Image

কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে বাধ্য করছে: কংগ্রেস

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকার, তদন্তকারী সংস্থাগুলিকে বিভিন্ন বিষয়ে জোর প্রয়োগ করছে বলে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান।

শুক্রবার কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তদন্ত সংস্থাগুলিকে শক্তিশালী করার পরিবর্তে এসব এজেন্সিগুলিকে বিরোধী নেতাদের হয়রানির জন্য ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, বিরোধী নেতাদের বিরক্ত করতে কেন্দ্রীয় সরকার সমস্ত তদন্তকারী সংস্থাকে বিরোধী নেতাদের পিছনে লাগিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি ক্রমাগত বিরোধী নেতাদের বিরক্ত করছে বলেও এদিন কংগ্রেস অভিযোগ করে। রাজস্থানে ইডি অফিসারের ঘুষ নিয়ে ধরা পড়ার বিষয়টিকে গুরুতর বলে বর্ণনা করে খেরা জানান, তদন্তকারী সংস্থাগুলি ক্রমাগত তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। ইডি অফিসার যেভাবে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন তা খুবই দুঃখজনক ঘটনা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top