News Flash

  • Home
  • দেশ
  • ৫ নভেম্বর বিহারের মুজাফফরপুরে জনসভা অমিত শাহের
Image

৫ নভেম্বর বিহারের মুজাফফরপুরে জনসভা অমিত শাহের

পাটনা, ৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৫ নভেম্বর বিহারের মুজাফফরপুরে একটি বড় জনসমাবেশে ভাষণ দেবেন। অমিত শাহের এই জনসভাকে লোকসভা নির্বাচন-২০২৪-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুজাফফরপুরের পাঠাহির বিমানবন্দর মাঠে সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিহারের ১৬টি জেলার নেতা–কর্মীরা এবং দলের রাজ্য স্তরের আধিকারিকরা ৫ নভেম্বরের সমাবেশের প্রস্তুতিতে নিযুক্ত রয়েছেন। অমিত শাহের জনসভা সফল করতে প্রচুর পরিশ্রম করছেন বিজেপির নেতা-কর্মীরা। এই সমাবেশে দুই লক্ষ মানুষ অংশগ্রহণ করবে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে।

বিহারে বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অমিত শাহ ধারাবাহিকভাবে বিহার সফর করছেন। ১৬ সেপ্টেম্বর মধুবনীর ঝাঁঝাড়পুরে যান অমিত শাহ। এক বছরের মধ্যে সপ্তমবার বিহারে আসছেন অমিত শাহ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top