News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দুটি পৃথক রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দুটি পৃথক রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়জন করা হয়েছে আজ। ৩ রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে আগরতলা মেলারমাঠ ছাত্র যুব ভবনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের এদিন উদ্বোধন করছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী, বর্তমান সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।

এছাড়া ডিওয়াইএফআই- এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগেও সি আই টি ইউ-র রাজ্য দপ্তরে আরও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা।

এদিন দুটি রক্তদান শিবিরেই উপস্থিত নেতৃত্বরা রক্তদাতাদের উৎসাহিত করেছেন এই মহৎকাজে। এদিন বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, মূলত ছাত্র-যুব আন্দোলনকে শক্তিশালী করতেই ডিওয়াইএফআই এর জন্ম হয়েছিল। এই আন্দোলন আজও অব্যাহত। তিনি বলেন, বর্তমান সরকার যুবদের কাজের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা তৈরি করেছে, তার বিরুদ্ধে সজাগ হতে সকল যুবকদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top