News Flash

  • Home
  • দেশ
  • কমান্ড হাসপাতালেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানাল কলকাতা হাইকোর্ট
Image

কমান্ড হাসপাতালেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানাল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সেনাবাহিনীর বাইরে অন্য কারও চিকিৎসায় আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমান্ড হাসপাতাল। কিন্তু বৃহস্পতিবার আদালত সাফ জানিয়েছে, ইডি হেফাজতে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য আনা হবে কমান্ড হাসপাতালেই।

জ্যোতিপ্রিয় চিকিৎসার দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে গত শনিবার ও সোমবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল কম্যান্ড হাসপাতাল।নিম্ন আদালত কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া না দেওয়ায় সেনাবাহিনীর বাইরে কোনও সাধারণ নাগরিকের চিকিৎসা করতে চায় না কম্যান্ড হাসপাতাল এই আর্জি নিয়ে বুধবার তাঁরা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ স্পষ্ট জানান, ‘কমান্ডের আপত্তির ব্যাপারে ইডির বক্তব্য জানার পরেই বিষয়টি বিবেচনা করা হবে। তবে সেটা হবে পরবর্তী শুনানির দিন। যা আগামী ৮ নভেম্বর হতে পারে।ফলে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মন্ত্রীর চিকিৎসা হবে কমান্ড হাসপাতালেই।

Releated Posts

এক্সিট পোল ও রেকর্ড ভোটে ইঙ্গিত ‘পরিবর্তন’-এর? ৫০ বছরে তৃতীয় শাসন বদলের জল্পনা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অধিকাংশ এক্সিট পোল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়ের পূর্বাভাস দিলেও, বিশ্লেষকদের…

ByByNews Desk Apr 30, 2026

ভোট গণনার আগে নতুন ব্যবস্থা: কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র চালু করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করতে কিউআর…

ByByNews Desk Apr 30, 2026

লজিস্টিক খরচ ৯ শতাংশে নামবে: নিতিন গড়করি

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): দেশের সড়ক অবকাঠামোর দ্রুত উন্নয়নের ফলে ভারতের লজিস্টিক খরচ কমে ৯ শতাংশে নেমে আসবে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ ভোটে পুলিশের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই পরিবর্তনের ইঙ্গিত: দিলীপ ঘোষ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কর্মীদের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই রাজ্যে আসন্ন শাসন পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top