News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ : গুজরাটেও পর্যুদস্ত হারের ট্র্যাডিশন অব্যাহত ত্রিপুরার
Image

অনূর্ধ্ব-‌২৩ : গুজরাটেও পর্যুদস্ত হারের ট্র্যাডিশন অব্যাহত ত্রিপুরার

গুজরাট-‌ ২৯২/‌৬(৫০)

ত্রিপুরা-‌১২৯(২৯.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। পরাজয়ের ধারা অব্যাহত। ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন। আর ওই ট্র্যাডিশন বজায় রেখেই হুমড়ি খেয়ে পড়লো ত্রিপুরা। গুজরাটের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ জাতীয় ক্রিকেটের আসরে। লাহলির শেহবাগ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় বিশাল ১৬৩ রানে। গুজরাটের গড়া ২৯২ রানের জবাবে ত্রিপুরা মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে ত্রিপুরা অনেকটাই পিছিয়ে পড়লো বলা চলে। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে গুজরাট নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিশাল ২৯২ রান করে। দলের দুই ওপেনার ঋষি প্যাটেল এবং প্রীয়াস ওপেনিং জুটিতে ১০৪ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে এগিয়ে নিয়ে যান। প্রীয়াস ৭৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হওয়ার পর ঋষির সঙ্গে রুখে দাড়ান এস জে প্যাটেল। দ্বিতীয় উইকেটে ওই দুজন ৯২ রান যোগ করেন। ঋষি ১২৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৪ এবং প্যাটেল ৬২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। শেষ দিকে এ আর দেশাই ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ ৫৬ রানে ৩ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ২২ গজে লুটিয়ে পড়ে ত্রিপুরা। মাত্র ২৯.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে অরিন্দম বর্মন ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ আরমান হুসেন ৬৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২, অমিত আলি ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌) এবং সেন্টু সরকার ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। গুজরাটের পক্ষে ওয়াই ডি জালা ২৬ রানে ৫ টি এবং জয় মালুসারা ‌২৪ রানে ২ টি উইকেট পেয়েছেন। দিনের অপর খেলায় মুম্বাই ৬১ রানের ব্যবধানে ছত্তিশগড় কে এবং ওড়িশা ৯ উইকেটের ব্যবধানে মনিপুর কে পরাজিত করেছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top