News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ বালিকাদের টি-‌২০ ত্রিপুরা হায়দরাবাদ ম্যাচ আজ
Image

অনূর্ধ্ব ১৯ বালিকাদের টি-‌২০ ত্রিপুরা হায়দরাবাদ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। আগামীকাল অভিযান শুরু করছে ত্রিপুরা। হায়দরাবাদের বিরুদ্ধে। বালিকাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেটে। রাঁচিতে জামশেদপুর ক্রিকেট আকাডেমি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে ভালো ফলাফল করতে দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। অনূর্ধ্ব-‌১৯ একদিবসীয় আসরে জঘন্য ফলাফল করার পর এবারের আসরে কতটা ভালো ফলাফল করবে ত্রিপুরা তা নিয়ে সন্দিহান। তবে কোচ শ্রাবণী দেবনাথ, জয় পরাজয়কে বড় করে দেখছেন না। স্পষ্ঠভাবেই বলেন, “দলের বেশীরভাগই অনূর্ধ্ব-‌১৫ আসর থেকে এসেছে। ফলে ওদের অভিজ্ঞতা নেই বললেই চলে। ওই অবস্থায় মেয়েরা প্রতি ম্যাচেই অল্প অল্প করে উন্নতি করে চলছে।এটাই আমার কাছে সাফল্য। ওদের সময় দিতে হবে। আগামীদিনে ভালো খেলবেই মেয়েরা”। ‌হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে  ত্রিপুরার মেয়েরা হালকা প্র্যাক্টিস করে নিয়েছে। প্রায় দুইঘন্টা ধরে চলে অনুশীলন। তাতে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দেওয়া হয়। আসরে ৩ নভেম্বর তামিলনাড়ু, ৫ নভেম্বর অরুনাচল প্রদেশ, ৭ নভেম্বর উত্তর প্রদেশ এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী হরিয়ানার বিরুদ্ধে।‌ ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো:‌ রূপালী দাস (উইকেট রক্ষক ও ক্যাপ্টেন), বিজয়া ঘোষ, গিয়া মন্ডল, অস্মিতা দেবনাথ (সহ অধিনায়ক), অস্মিতা দাস, পায়েল নমঃ, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিনতি বিশ্বাস, রিফু দেববর্মা, রেশমি নোয়াতিয়া, অন্তরানি নোয়াতিয়া, পৌলমী পাল, অস্মিতা দাস- তেলিয়ামুড়া, ভূমিকা নায়েক ও তনুশ্রী সরকার। আগামীকাল গ্রুপের অপর দুই ম্যাচে অরুণাচল প্রদেশ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে এবং হরিয়ানা খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top