News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশনকে শক্তিশালী করে তুলতে ৪০০ কেভি সাব স্টেশনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার : বিদ্যুৎমন্ত্রী

সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশনকে শক্তিশালী করে তুলতে ৪০০ কেভি সাব স্টেশনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার : বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১ নভেম্বর : সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশনকে শক্তিশালী করে তুলতে ৪০০ কেভি সাব স্টেশনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্র সরকার সহমত পোষণ করেছে। আজ সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি সাব স্টেশন পরিদর্শন শেষে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি ,তাতে ব্যয় হবে মোট ১৯১ কোটি ২০ লক্ষ টাকা।

এদিন শ্রী নাথ বলেন, সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি বিদ্যুৎ সাব স্টেশন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব চাইতে বড় সাব স্টেশন। আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য এই সাব স্টেশনকে উন্নত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই সমস্ত দিক খতিয়ে দেখতে আজকের এই পরিদর্শন বলে জানান তিনি।

তাঁর দাবি, ২০৩০ সালে রাজ্যে ৯০৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন রয়েছে। পাশাপাশি আগামীদিনে সূর্যমনিনগর সাব স্টেশন থেকে সরাসরি বাংলাদেশকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। কৃষি ক্ষেত্রে, বিমান ও রেল পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত ভোল্টেজ প্রদানে রাজ্য সরকার বিশেষ গুরত্ব দিচ্ছে।

এদিন তিনি আরো বলেন, সূর্যমনিনগর স্থিত ১৩২ কেভি সাব স্টেশনকে উন্নত হলে ত্রিপুরা বিদ্যুৎ হাবে পরিণত হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সহমত পোষণ করেছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top