News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৩-৫ নভেম্বর ডিমাসা সাহিত্য সভার রজতজয়ন্তী ডিমা হাসাও জেলার মাইবাঙে
Image

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৩-৫ নভেম্বর ডিমাসা সাহিত্য সভার রজতজয়ন্তী ডিমা হাসাও জেলার মাইবাঙে

হাফলং (অসম), ১ নভেম্বর (হি.স.) : ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গুচ্ছ কার্যসূচি গ্রহণ করেছে ডিমাসা সাহিত্য সভা। আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিনব্যাপী ডিমাসা সাহিত্য সভা রজতজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ডিমা হাসাও জেলার মহকুমা সদর মাইবাঙে।

রজতজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ অধিবেশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ডিমাসা সাহিত্য সভার তিন দিনের রজতজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ অধিবেশনের কার্যসূচির মধ্যে রয়েছে বইমেলা, বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশ্য অধিবেশন সহ অন্যান্য অনুষ্ঠান।

ডিমাসা সাহিত্য সভার তিন দিন ব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রাজ্যের বিদ্যুৎ তথা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, উপাধ্যক্ষ বিমল হোজাই, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্যরা। তাছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অসম সাহিত্য সভা, ত্রিপুরার ককবরক সাহিত্য সভা, কুকি মার কারবি মিসিং রাভা তিওয়া খাসি জয়ন্তিয়া রাংখল নেপালি সাহিত্য সভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেবল তা-ই নয়, নেপালের ধিমল অ্যাথনিক ডেভোলপমেন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতিকে ৫ নভেম্বর প্রকাশ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে ডিমাসা সাহিত্য সভা। ডিমাসা সাহিত্য সভার তিন দিনের রজতজয়ন্তী উদাযাপন ও বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে মাইবাং ডিগ্রি কলেজের খেলার মাঠে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top