নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং দলীয় বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল চন্দ্র রায়।
আজ প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের বাড়িতে গিয়ে উনার পরিবার পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উনার সাথে ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ।
প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন কংগ্রেস নেতৃবৃন্দ। প্রয়াতের বাড়ির সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ বলেন প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস তথা কংগ্রেস দলের প্রবীণ নেতার বড় ধরনের ক্ষতি হয়েছে। উনার অবদান অনস্বীকার্য। তার আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

প্রয়াত মন্ত্রী সুনীল চন্দ্র দাসের দাবিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















