News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্যালেস্টাইনের গাজার পাশে দাঁড়াক ভারত, দাবি এসইউসিআই- এর
Image

প্যালেস্টাইনের গাজার পাশে দাঁড়াক ভারত, দাবি এসইউসিআই- এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের আক্রমনের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করল এসইউসিআই। বুধবার রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়  এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন এস ইউ সি আই এর কর্মীরা হাতে প্লে কার্ড নিয়ে এই গাজায় সংঘটিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছে।

এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে এসইউসিআই-এর রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন, গত ১৫ দিন যাবত প্যালেস্টাইনের গাজার নিরীহ মানুষের উপর ফ্যাসিস্ট সুলভ আচরণ করছে। এই হামলায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বহু মানুষ আহত। তাদের চিকিৎসার সুবন্দোবস্ত নেই। হাসপাতাল, শরণার্থী শিবির সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জল, খাদ্য, বিদ্যুৎ সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। ইজরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে বলে দাবি করছেন তিনি। এস ইউ সি আই এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ভারত সরকারকে ধিক্কার জানিয়েছেন। তারা দাবি করেন অবিলম্বে ভারত যেন প্যালেস্টাইনের গাজা ভূ খণ্ডের সাধারন মানুষের পাশে দাঁড়ায়।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top