News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি বৃদ্ধির উৎসের ইডি তদন্ত চাইল বিজেপি
Image

তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি বৃদ্ধির উৎসের ইডি তদন্ত চাইল বিজেপি

কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : গত এক দশকে বিধাননগর পুরসভার কাউন্সিলরদের সম্পত্তি বৃদ্ধির উৎস কী? তা নিয়ে তদন্তের আবেদন জানিয়ে ইডির কাছে স্মারকলিপি জমা দিল বিজেপির বিধাননগর শাখা।

বুধবার, সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজির হন বিধাননগরের বিজেপি নেতা, কর্মীরা। তাঁরা স্মারকলিপি জমা দিয়ে মূলত তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি নিয়ে ইডির কাছে তদন্তের দাবি জানান। বিধাননগরের বিজেপি নেতা সঞ্জয় পয়রা বলেন, ‘‘সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে, বিধাননগর পৌরনিগমের অনেক প্রাক্তন এবং বর্তমান প্রতিনিধির সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে। এমন পুর প্রতিনিধিও আছেন, যিনি নির্বাচনে যখন অংশগ্রহণ করেছিলেন তখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৭৩ টাকা পড়ে ছিল। তাঁদের সম্পত্তি হাজার গুণ বৃদ্ধি পেল কোন জাদুতে! এটা অস্বাভাবিক। এর উৎস কী?”

বুধবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান বিজেপির প্রতিনিধিরা। বিজেপির পাঁচ জনের প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিতে যায়। কিন্তু সরকারি দফতরে এক জনকেই ঢোকার অনুমতি দেওয়া হয়। বিজেপির এক প্রতিনিধি ভিতরে ঢুকে স্মারকলিপি জমা দেন।

বিজেপি-র অভিযোগ, “এক-একজন ২৪ লক্ষ, ৩০ লক্ষ টাকার গাড়ি কিনতে পারছেন কী করে? আমরা এই লুটের টাকার হিসাব জানতে চাই। এগুলো কার টাকা? এটা ইডির কাছে জানিয়েছি। আয়ের উৎস কী সেটা ইডি তদন্ত করে দেখুক।’’

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top