News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আদালতের রায়ে মিলল সুরাহা
Image

জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আদালতের রায়ে মিলল সুরাহা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১ নভেম্বর : শেষ পর্যন্ত দখল করে রাখা ভাইয়ের জমি  ছাড়তে বাধ্য হলেন সিপিআইএমের বিভাগীয় নেতার জামাতা। কমলপুরে দীর্ঘদিন ধরে  বসত বাড়ি নিয়ে বিবাদ চলছিল হালহালী এলাকার শেখর দে এবং উনার ভাই,বোন, সজল কুমার দে, শ্যামল দে ও প্রতিভা দে(দেব) এর মধ্যে ।
  শেখর বাবুর শ্বশুর তথা সিপিআইএম দলের কমলপুর বিভাগের দীর্ঘদিনের বিভাগীয় সম্পাদক ও শীর্ষ বাম নেতা কমল কর। উনার  শ্বশুরের ক্ষমতা ও আধিপত্য কাজে লাগিয়ে কমলপুর ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন সজল বাবুদের জায়গা  ও বাড়ি দখল করে ছিলেন শেখর। এমনকি এই বাড়ির এক অংশ ভাড়া দিয়ে দিব্যি রোজগারও করছিলেন তিনি ।
নিজেদের পরিবারের মধ্যে পারস্পরিক আলোচনায় বিষয়টি মিটিয়ে নিতে বহুবার চেষ্টা করেছেন সজল বাবুরা । কিন্তু শেখর দে কোন পাত্তা না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন তারা । আদালত সজল বাবুদের পক্ষে রায় দেয় । একই সঙ্গে পুলিশকে এই বাড়ি ও জমি প্রকৃত মানিককে ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন।

 সেই মোতাবেক কমলপুর থানার পুলিশ আদালতের প্রতিনিধি, সজল দে সহ স্থানীয় লোকজনের সামনে এই বাড়ির দখল নেয়। পরবর্তী প্রক্রিয়া শেষে সেটা প্রকৃত মালিক কে প্রদান করা হবে ।
আদালতের রায় ও পুলিশের তৎপরতায় খুশি এলাকার জনগণ।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top