News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবগারি নীতি মামলায় মনীশ সিসোদিয়াকে জামিন দিল না সুপ্রিম কোর্ট, এএপি-কে তোপ মনোজ তিওয়ারির
Image

আবগারি নীতি মামলায় মনীশ সিসোদিয়াকে জামিন দিল না সুপ্রিম কোর্ট, এএপি-কে তোপ মনোজ তিওয়ারির

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): সুপ্রিম কোর্টও ফিরিয়ে দিল খালি হাতে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি নীতি মামলায় শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সিসোদিয়া, কিন্তু সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি ট্রায়াল প্রক্রিয়া “ঢিমেতালে” হয়, তাহলে সিসোদিয়া ৩ মাসের মধ্যে জামিনের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে, সুপ্রিম কোর্টে মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হতেই আম আদমি পার্টির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেছেন, মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এতে এটা স্পষ্ট যে, আম আদমি পার্টির গোটা গ্যাং দুর্নীতির সঙ্গে জড়িত এবং তাঁদের অর্থের পথ প্রতিষ্ঠিত হয়েছে। আমি নিশ্চিত যে এএপি-এর শীর্ষ নেতাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকেও।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top