News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু বেড়ে ১৩; আহত কমপক্ষে ৫০ জন, বিঘ্নিত রেল পরিষেবা
Image

অন্ধ্রে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু বেড়ে ১৩; আহত কমপক্ষে ৫০ জন, বিঘ্নিত রেল পরিষেবা

বিজয়নগরম, ৩০ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম (ভিজিয়ানগরম) জেলায় দু’টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। রবিবার রাতের এই ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু বলেছেন, “এখনও পর্যন্ত ১৩ জন মারা গিয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। আমরা বর্তমানে রেললাইন মেরামতের কাজে মনোযোগ দিচ্ছি। উদ্ধার অভিযান এখন শেষ, আটকে পড়া যাত্রীদের জন্য আমরা বাস ও ট্রেনের ব্যবস্থা করেছি। মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।”

রবিবার রাতে বিশাখাপত্তনম থেকে রায়গড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ভিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে যায়, আলামান্ডা এবং কান্তকাপল্লে সেকশনের মাঝে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানান, বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে পিছনের সংঘর্ষ হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুলে’ই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Releated Posts

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top