News Flash

  • Home
  • প্রধান খবর
  • শনিবার ৫১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী
Image

শনিবার ৫১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। কর্মসংস্থান মেলার আওতায় মোদী ২৮ অক্টোবর দুপুর ১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত কর্মীদের নিয়োগপত্র তুলে দেবেন।

নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সারাদেশে ৩৭টি স্থানে কর্মসংস্থান মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নিয়োগ প্রক্রিয়া হবে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন কর্মচারীরা রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগে কাজে যোগদান করবে।

কর্মসংস্থান মেলা প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ। এই মেলার ফলে তরুণদের ক্ষমতায়ন হবে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top