News Flash

  • Home
  • দিনের খবর
  • মোরাদাবাদে টাওয়ার থেকে পড়ে মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামের বাড়িত
Image

মোরাদাবাদে টাওয়ার থেকে পড়ে মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামের বাড়িত

সামসী, ২৬ অক্টোবর (হি. স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদে টাওয়ার থেকে পড়ে মৃত পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল চাঁচল-২ এর ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েতের শোলমারি গ্রামে। মৃত যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। মোরাদাবাদে টাওয়ার নির্মাণ শ্রমিকের কাজে নিযুক্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার গ্রামে কফিনবন্দি দেহ ফেরে যুবকের।

তারিকুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভাবী পরিবারের ছেলে তারিকুল। বাবা তৈমুর আলি পেশায় দিনমজুর। মা মোসলেমা বিবি গৃহবধূ। মাত্র চার কাঠা ভিটে বাড়ি সম্বল। তারিকুলরা পাঁচ ভাই, তিন বোন। তারিকুলের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এলাকায় কোনও কাজ না থাকায় দু’মাস আগে তিনি মোরাদাবাদে গিয়েছিলেন বলে জানা যায়। আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি। এবিষয়ে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি তারিকুলের পরিবারকে সমবেদনার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

গোরখপুরে নাবালকের হাতে একই পরিবারের তিনজন খুন, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

গোরখপুর, ২২ জুন : উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, ১৬ বছর…

ByByNews Desk Jun 22, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top