News Flash

  • Home
  • দেশ
  • জ্যোতিপ্রিয়ের পৈতৃক ভিটেতেও পৌঁছল ইডি
Image

জ্যোতিপ্রিয়ের পৈতৃক ভিটেতেও পৌঁছল ইডি

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : প্রায় দিনভর রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশির পর তাঁর পৈতৃক ভিটেতেও পৌঁছল ইডি। পাশাপাশি ইডির একটি দল পৌঁছে যায় মন্ত্রীর আপ্তসহায়কের বন্ধুর বাড়িতেও।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা পৌঁছেছিলেন সল্টলেকে জ্যোতিপ্রিয়ের দু’টি বাড়িতে। একই সঙ্গে তাঁর আপ্তসহায়ক অমিত দে-র দু’টি ফ্ল্যাটেও শুরু হয় তল্লাশি অভিযান। সাতসকালেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ওই চারটি ঠিকানায় চলতে থাকে ম্যারাথন তল্লাশি। এরই মধ্যে হাওড়ার কদমতলায় জ্যোতিপ্রিয়ের এক ঘনিষ্ঠের বাড়িতেও হাজির হন ইডির ছয় আধিকারিক।

এর কয়েক ঘণ্টা পরে বেনিয়াটোলা লেনে জ্যোতিপ্রিয়ের পৈতৃক বাড়িতেও পৌঁছে যায় ইডির আধিকারিকদের অন্য একটি দল। শুরু হয় তল্লাশি। বেনিয়াটোলা লেনের এই বাড়িতে অবশ্য মন্ত্রী এখন আর থাকেন না। তবে তাঁর আত্মীয়স্বজনেরা থাকেন। ইডির আধিকারিকদের দলটি সেই বাড়িতে ঢুকে পড়ে তল্লাশি চালাতে শুরু করে।

প্রসঙ্গত, মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান নিয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top