News Flash

  • Home
  • দেশ
  • ঢাকের তালে কোমর দোলে…, পাড়ার পাড়ায় জমজমাট সিঁদুর খেলা
Image

ঢাকের তালে কোমর দোলে…, পাড়ার পাড়ায় জমজমাট সিঁদুর খেলা

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): কমলাকান্তের সেই লেখা দশমীর জন্য বড্ড তাৎপর্যপূর্ণ, ‘পরাণ থাকিতে কায়, গৌরী কি পাঠানো যায়?’ তবু গৌরীকে, উমাকে বিদায় যে দিতেই হয়।

বিষাদে জড়ানো দশমী। তবে মন খারাপের মাঝেও চলছে উদযাপন। দশমীর পুজো শেষ হতেই সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে সিঁদুর খেলা শুরু। সকাল থেকেই আকাশের মুখ ভার। অংশত মেঘলা আকাশ। সেই আকাশেই মিশছে ঢাকের বোল, ‘আসছে বছর আবার হবে’।

প্যান্ডেলে প্যান্ডেলে থালা হাতে বাড়ির মেয়ে বউরা। মিষ্টি, টাকা, সিঁদুরের পাত্র। কলকাতার ছোট-বড় যেখানে দুর্গাপুজো হচ্ছে, সব আবাসনেই হয়েছে ঘটা করে সিঁদুর খেলা। এই খেলা ছোট পর্দায় দেখাতে মূলত বিত্তবানদের জন্য চিহ্ণিত আবাসনগুলোয় প্রতাবারের মত এবারেও হাজিরা দিয়েছে নামী সংবাদচ্যানেল।

সিঁদুরখেলা যেমন চলছে, তেমনই বিভিন্ন ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনও। বিশেষ করে বাড়ির ঠাকুর নিরঞ্জন শুরু। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাবুঘাট। প্রতিমা নিরঞ্জনের জন্য যে ঘাট প্রস্তুত করা হয়েছে, তাদের সঙ্গে দু’জন ভিতরে আসতে পারবেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে প্রতিমা বিসর্জন। যখনই প্রতিমা জলে ফেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে নজরদারির বিশেষ দল প্রতিমার কাঠামো তুলে নিচ্ছে। তা ঘাটে একটি পাশে রেখে দেওয়া হচ্ছে। ফুল বেলপাতা পুজোর সামগ্রীও তুলে রাখা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য সবরকমভাবে প্রস্তুত।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top