News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুজোয় কার্নিভ্যালে রাতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা
Image

পুজোয় কার্নিভ্যালে রাতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.) : বঙ্গবাসীর পুজোর আনন্দে নয়া সংযোজন রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যাল। পুজোর পাঁচদিনের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে। বিসর্জনের উৎসব দেখতে। কিন্তু তাঁরা ফিরবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় থাকেন দর্শনার্থীরা। এবার তাঁদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে কলকাতা মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ তারিখ, শুক্রবার অতিরিক্ত মেট্রো ছুটবে। ২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। জেনে নিন, দুই প্রান্ত থেকে কখন ছাড়বে শেষ মেট্রো?

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়।

দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top