News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে কুমারী পুজো, ভিড় দর্শনার্থীদের
Image

ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে কুমারী পুজো, ভিড় দর্শনার্থীদের


রায়গঞ্জ, ২২ অক্টোবর (হি. স.) : মহা আড়ম্বড়ে অষ্টমীতে রায়গঞ্জের ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের চলছে দুর্গা পুজো । অষ্টমীর দিন কুমারী পুজোকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে ভিড় ছিল যথেষ্ট। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধারণ মানুষ কুমারী পুজো দেখতে এসেছিল।

রায়গঞ্জের ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের দুর্গা পুজোর এবার ১৪ তম বর্ষ। রায়গঞ্জ শহর থেকে প্রায় ৭ কিমি দূরে ছত্রপুরে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম। গত ১৩ অক্টোবর রামকৃষ্ণ মিশনের অধীনে চলে এসেছে এই আশ্রমটি। ফলে আগামী বছর থেকে এখানকার পুজোর দায়িত্ব পুরোপুরিভাবে চলে যাবে রামকৃষ্ণ মিশনের হাতে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবারই শেষ দুর্গা পুজো ও শেষ কুমারী পুজো। তাই এবছর পুজোকে কেন্দ্র করে আশ্রমে মহালয়া থেকে শুরু হয়েছে নানান অনুষ্ঠান। গত ২ অক্টোবর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মনন্দ মহারাজ ১০০ জন দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেন। এদিন কুমারী পুজোর পাশাপাশি নেশা মুক্ত কেন্দ্রের যুবকেরা ৫০ জন দুঃস্থ শিশুর হাতে তুলে দেওয়া হয়। এদিন সকাল ১০ টায় আশ্রমে হয় কুমারী পুজো।

এবারে আশ্রমে কুমারী পুজো দেওয়া হয় স্থানীয় বোগ্রামের সাত বছরের সৌরিতা ঘোষের। সৌরিতা সারদা শিশু বিদ্যামন্দিরের প্রথম শ্রেণীর ছাত্রী। বাবা শোভন ঘোষ এবং মা কথাকলি চক্রবর্তী ঘোষ। এবারে বেশ কয়েকজন কুমারী পুজো নেওয়ার জন্য আবেদন করেছিল, এদের মধ্যে সৌরিতাকে মনোনীত করেছে আশ্রম কর্তৃপক্ষ। মা কথাকলি চক্রবর্তী জানান, অষ্টমীতে মায়ের মূর্তির পাশে মেয়ের কুমারী পুজো হচ্ছে তাই ভীষণ ভালো লাগছে। এদিন পুজো শুরু হতেই দেখা গেল সৌরিতা পুরোহিতের নির্দেশ পালন করছে। চারিদিকে এত মানুষের ভিড় এবং তাকে পুজো করায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

রামকৃষ্ণ আশ্রমের সভাপতি কমল দাস বলেন, আমাদের এখানে ১৪ বছর ধরে কুমারী পুজো হচ্ছে। ইতিমধ্যে আমাদের আশ্রম রামকৃষ্ণ মিশনের অধীনে চলে গেছে। গত ১৩ অক্টোবর বেলুড় মঠকে আমরা হস্তান্তর করে দিয়েছি। এটা আমাদের পরিচালনায় শেষ পুজো। আগামী বছর থেকে রামকৃষ্ণ মিশন পরিচালিত পুজো হবে। এজন্য ভীষণ ভালো লাগছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top